।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান [শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন, আওয়ামী লীগের পদ পেয়ে নানা সুবিধা গ্রহণ করে বিএনপির সুরে কথা বলা চলবে না। এটা দলের সাথে বেঈমানির শামিল।
শুক্রবার বিকেলে কুমিল্লা-১ আসন পুনর্বহাল রাখায় কুমিল্লার মেঘনা উপজেলায় এক আনন্দ সমাবেশে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, এক সময় এই মেঘনা ছিল একটা দ্বীপের মত। আপনাদের মত আমাকেও এক সময় এখানে নৌকা করে আসতে হয়েছে। কিন্তু আজকে গাড়ি নিয়ে এখানে এসেছি। এটা শেখ হাসিনা নির্দেশে এবং আমাদের নেতা জেনারেল ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। মেঘনার এমন কোনো গ্রাম বাকি নেই যেখানে বিদ্যুৎ দেয়া হয়নি।
যারা আওয়ামী লীগের পদ পদ ও নানা সময় বিভিন্ন যারা বিএনপির পক্ষে কাজ করছেন, তাদেরকে সতর্ক করে দিয়ে মোহাম্মদ আলী বলেন, বেঈমানকে আল্লাহ পছন্দ করেন না। উন্নয়ন করেছেন শেখা হাসিনা, মেঘনাকে উন্নত করেছেন সুবিদ আলী ভূঁইয়া এমপি মহোদয়; কিছু মেঘনার উপজেলা দুই নেতা গুন গায় বিএনপির। কাজ করে বিএনপি নেতা খন্দকার মোশাররফের হয়ে। তাদেরকে হয়তো এমপি মহোদয় ক্ষমা করে দিবেন কিন্তু জনগণ তাদেরকে ক্ষমাত করবে না।
বক্তব্যে ষড়যন্ত্রকারীর দিকে সতর্ক দৃষ্টি রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশিষ্টি সমাজ সেবিকা মাহমুদা আক্তার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, আলমগীর রহমান, সেলিনা ইসলাম, মজিবুর রহমান, আব্দুল আল বাকী শামীম, হালিমা আক্তার হুমায়ুন কবিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।