দাউদকান্দিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

 

||নিজস্ব প্রতিনিধি||

নিরাপদ সড়ক চাই (নিসচা’র) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, একুশে পদকপ্রাপ্ত,সড়ক যোদ্ধা, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দাউদকান্দির গৌরীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

১ জুলাই শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে ঢাকা যাওয়ার পথে নিসচা দাউদকান্দি শাখার আমন্ত্রণে গৌরীপুর বাজারে যাত্রা বিরতি করেন তিনি। তাঁর সাথে নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।

এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেয়। নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দাউদকান্দি উপজেলা শাখার সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

উপস্থিত ছিলেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ, নিসচা দাউদকান্দি উপজেলা শাখার পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন, আহ্বায়ক লিটন সরকার বাদল, সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ দিদার, সদস্য মোঃ সফিকুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, মোঃ আবুল হাসান ফারুক, নারায়ণ বনিক, ইব্রাহিম সরকার রাসেল, সাইদুল ইসলাম,মোঃ রাসেল মোল্লা, তুষার কান্তি ঘোষ এবং শফিউল বাশার সুমন।

Comments (0)
Add Comment