দাউদকান্দিতে ড.মোশাররফ হোসেনের জন্য দোয়া প্রার্থনা 

 

||নিজস্ব প্রতিনিধি||

অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. মোশাররফ হোসেনের জন্য দোয়া ও মোনাজাত করেছেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

মঙ্গলবার (০৪ জুলাই ২০২৩)উপজেলার মডেল মসজিদে দুপুরে বাদ যোহর নামাজের পর এ দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়েছে। 

ব্রেনে টিউমার জনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে বিএনপির এই প্রভাবশালী নেতা বর্তমানে সিঙ্গাপুর চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করার জন্য উপজেলা পরিষদ এর তাঁর নিজস্ব ফেসবুক ওয়ালে গতকাল রাতে (সোমবার) একটি স্ট্যাটাস দেন।

দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন—উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন ও স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা।

Comments (0)
Add Comment