।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)- এর তাৎক্ষণিক পদক্ষেপে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৩ জুন ২০১৯) রাত ১০টায় উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে মেঘনা পরিবহনের কাউন্টারে চট্টগ্রামে উদ্দশে যাওয়ার
টিকেট কাটার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবী করে, বাস কাউন্টারের স্টাফরা। প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা। তখন যাত্রীরা সরাসরি উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে মুঠোফোনে অভিযোগ করেন। অভিযোগ শুনে উপজেলা চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ভাড়া দাবিকারীদেরকে আটকের জন্য দাউদকান্দি থানা পুলিশকে নির্দেশ দেন। এরপর দাউদকান্দি মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই লিটন মেঘনা পরিবহন কাউন্টারে অভিযান চালান এবং কাউন্টারের একজন স্টাফকে আটক করতে সক্ষম হন; বাকিরা পুলিশ আসার আগেই পালিয়ে যায়। পরে আটকৃতকে দাউদকান্দি থানায় নিয়ে আসা হলে আটককৃত ব্যক্তি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করে সে।
আটককৃত হলো- উপজেলার পেন্নাই গ্রামের আশু মিয়ার ছেলে নূর আলম।