||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী নির্দেশে দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিত্তবান ব্যক্তি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলার সবকটি ইউনিয়নে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
বিটেশ্বর ইউনিয়ন ঃ
৩ এপ্রিল ২০২০, শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলার বিটেরশ্বর ইউনিয়নের নৈয়াইর মডেল একাডেমির প্রাঙ্গণে দূরত্ব বজায় রেখে,
উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমনের নির্দেশে, দাউদকান্দি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আসিফ সর্দারের অর্থায়নে করোনায় অঘোষিত লক ডাউনে ঘরবন্দী কর্মহীন বিটেরশ্বর ইউনিয়নের নৈয়াইর,
নোয়াদ্দা, কাদিয়ারভাঙ্গা,চন্দ্রশেখরদি গ্রামের ১৫০ জন পরিবারের মাঝে চাউল,ডাল,তেল,পেঁয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু – কিশোর পরিষদ বিটেরশ্বর ইউনিয়ন শাখার নেত্রীবৃন্দ।
সুন্দরপুর ইউনিয়ন:
করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুন্দরপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম। ইউনিয়নের ০৭ ওয়ার্ডের মেম্বার আওলাদ মুন্সির তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ করা হয়।
দাউদকান্দি পৌরসভা:
দাউদকান্দি পৌরসভা দক্ষিণ সতানন্দি গ্রামে ২৫০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক সদস্য মোঃ আক্তার হোসেন, কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ রবিউল সরকার বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা কর্মহীন অসহায় মানুষদের মাঝে চাল-ডাল, তেল ,আলু নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য বিতরণ করা হয়। এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।