দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের শোক প্রকাশ

 

||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল
ইসলাম ভূঁইয়া (৬৭) নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার (৩ নভেম্বর ২০১৯) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের “দিঘিরপাড়
রাবেয়া সিএনজি পাম্পের” সামনে সড়ক পারাপারের সময় পিকআপ ভ্যান চাপা দিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধা নজরুল ভূঁইয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই গ্রামের বাসিন্দা। তিনি “রোটারী ক্লাব অব গৌরীপুর চার্টারের” প্রেসিডেন্ট সাইফুল ইসলাম লেনিনের বাবা।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি- বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। আলাদা শোকবার্তায় তাঁরা নিহত মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments (0)
Add Comment