উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের কর্মদক্ষতায় কুমিল্লায় সেরা দাউদকান্দি, সারাদেশে ৪৪তম

।। নিজস্ব প্রতিনিধি।।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের কর্মদক্ষতা মূল্যায়নে কুমিল্লা জেলায় ১৭ উপজেলার মধ্যে প্রথম হয়েছে দাউদকান্দি উপজেলা, সারাদেশে ৪৯২ উপজেলার মধ্যে হয়েছে ৪৪তম।

উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (Upazila Governance and Development Project-UGDP) আওতায় ৩য় পর্যায়ের (২০১৮-২০১৯) কর্মদক্ষতা মূল্যায়নে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকল্পটি জাপানভিত্তিক সংস্থা জাইকার অর্থায়ন ও তত্ত্ববধানে পরিচালিত হচ্ছে। বিস্তারিত
www.ugdp-lgd.org এই ওয়েবসাইটে জানা যাবে।

গৌরবময় এই অর্জনে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) অনভূতি প্রকাশ করতে গিয়ে জানান, ‘এই সাফল্য সমগ্র দাউদকান্দিবাসীর। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি, উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারি এবং সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের প্রতি। সবার  সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আগামী বছর, আমারা সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অধিকার করব- এই আশা ব্যক্ত করছি।’

Comments (0)
Add Comment