‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ কেনেডি স্পেস সেন্টারে, চলতি মাসেই উৎক্ষেপণ

।।বিশেষ প্রতিনিধি।।

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে পৌঁছেছে। এর আগে বুধবার বহুল আলোচিত এই স্যাটেলাইটে বিশেষ ট্রান্সপোর্টার `Antonov [a plane actually made by Russians for TAS] যুক্ত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি নির্ভরযোগ্য সূত্র দাউদকান্দিনিউজ.কম কে জানিয়েছে, ঐতিহাসিক এই স্যাটেলাইট চলতি মাসের ২৪ থেকে ২৮ তারিখের মধ্যে উৎক্ষেপণ করা হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে এটি মহাকাশে পাঠানো হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি’র আয়োজনে এই স্যাটেলাইটের প্রধান নির্মাতা কোম্পানি থ্যালেস অ্যালেনিয়া স্পেস প্ল্যান্ট। কোম্পানিটি তাদের ওয়েবসাইটে-[https://www.thalesgroup.com/en/worldwide/space/news/bangabandhu-satellite-1-cape-canaveral] জানায়, ঐতিহাসিক এই স্যাটেলাইট বানাতে পেরে তারা খুবই গর্বিত। এটি বাংলাদেশের অর্থনীতিতে দারুণ গতি ও শক্তি যুক্ত করবে। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবায় এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থারে পথ তৈরি করবে।

 

বিটিআরসির সূত্র মতে, বাংলাদেশের প্রথম এ কৃত্রিম উপগ্রহে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। এটিকে ১৫ বছর মেয়াদের মিশনে পাঠানো হচ্ছে। ফ্লোরিডার কেপ কার্নিভালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এটি মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

 

এই কৃত্রিম উপগ্রহটি টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা দেবে। এছাড়া যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ট্যারিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে দেশব্যাপী নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বহাল রাখা এবং পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে ই-সেবা নিশ্চিত করবে এ স্যাটেলাইট।

 

এছাড়াও স্যাটেলাইটের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হলে আশপাশের কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেয়ার জন্য জিয়োসিক্রোনাস স্যাটেলাইট সিস্টেম (৪০ ট্রান্সপন্ডার, ২৬ কেইউ ব্র্যান্ড, ১৪ সি ব্যান্ড)-এর গ্রাউন্ড সিস্টেমসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।

নির্মাতা প্রতিষ্ঠান www.thalesgroup.com জানিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সমুদ সীমানা হবে বঙ্গপোসাগর, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ফিলিপাইসম এবং ইন্দোনেশিয়া। কোম্পানিটি আরও জানায়, স্যাটেলাইটের আওতাধীন অঞ্চলে সি বেন্ড ক্ষমতাসম্পন্ন সেবা পাওয়া যাবে।

২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নির্মাণের জন্য ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেসের সাথে চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী এ প্রকল্পের সিংহভাগ অর্থ পরিশোধও করেছে বিটিআরসি।