দাউদকান্দি কেন্দ্রীয় মন্দিরে মেজর মোহাম্মদ আলীর ১ লাখ টাকার অনুদান প্রদান

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়ায় [কেন্দ্রীয় মন্দির] এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান [শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর মোহাম্মদ আলী (অব.।

রোববার বিকেলে সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গঁল শোভাযাত্রা ও র‌্যালী অনুষ্ঠানে- মন্দিরের উন্নয়ন ও আসন্ন দূর্গা পূঁজা উপলক্ষে এ অনুদান প্রদান করা হয়।  এ সময় শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়ায় [কেন্দ্রীয় মন্দির], সাহাপাড়া কর্তৃপক্ষ উপজেলা চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

এরপর বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ, দাউদকান্দি উপজেলা শাখা ও স্থানীয় শ্রী কৃষ্ণ সংঘ আয়োজিত মঙ্গঁল শোভাযাত্রা ও র‌্যালীতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান।

ছবি : দাউদকান্দির সাহাপাড়া থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার একাংশ।

এতে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. শফিউল বশর ভাণ্ডারী, পৌরমেয়র নাঈম ইউসুফ সেঈন, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন  এবং শ্রী কৃষ্ণ সংঘের নেত্রবৃন্দসহ স্থানীয় হিন্দুর সম্প্রদায়ের অসংখ্য  লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করা হয়। দেশের হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন করে।

হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।