।। নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বহুল প্রতিক্ষিত দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু চালু হয়েছে গত (২৫ মে ২০১৯, শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু’টির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরমধ্যে দিয়ে এ পথে দীর্ঘদিনের যানজটের অবসান হয়। ফলে চলতি ঈদযাত্রায়ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে কোনো যানজট নেই।
গোমতী সেতু এলাকার নতুন খবর হলো- সেতুর দাউদাকান্দির অংশের গোড়ায় নিচ দিয়ে ইউটার্ন সড়ক নির্মিত হতে চাচ্ছে শিগগির। এতে করে দাউদকান্দির গোয়ালমারী-বলদাখাল আঞ্চলিক সড়ক হয়ে আসা কুমিল্লা ও চট্টগ্রামমুখি যানবাহনগুলোকে ভোগান্তিতে পড়তে হবে না আর। চাঁদপুরের মতলব ও দাউদকান্দির দক্ষিণাঞ্চল থেকে যানবাহনগুলো গোমতীর সেতুর গোড়ার নিচ দিয়ে ইউটার্ন সড়ক ব্যবহার ঘুরে অনায়াসেই কুমিল্লা ও চট্টগ্রাম অভিমুখে যেতে পারবে। আঞ্চলিক সড়কের যানবাহগুলোর জন্য বলদাখালেও দাঁড়াতে হবে না কুমিল্লা ও চট্টগ্রামমুখি যানবাহনগুলিকে।
রোববার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদযাত্রায় ২য় মেঘনা সেতু এলাকা পরিদর্শনের সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) মন্ত্রীকে অনুরোধ করেন, গোমতী সেতুর দাউদকান্দি অংশে গোড়ার নিচ দিয়ে কাঁচুপুর সেতুর মত ইউটার্ন নির্মাণের জন্য। এসময় মন্ত্রী তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সালেহ মো. নুরুজ্জামান মুন্নাকে ইউটার্ন নির্মাণের নির্দেশ দেন।
মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)
২য় গোমতী সেতু।
মন্ত্রী মেঘনা সেতু টোলপ্লাজা সংলগ্ন সেতু টোল অফিসে হাইওয়ে পুলিশ-এর কমান্ড এন্ড মনিটরিং সেন্টারের উদ্বোধন করেন। এ সময়, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন-অর রশীদসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ গজারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, দাউদকান্দি পৌরসভার মেয়র জনাব নাঈম ইউসুফ সেইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।