প্রতিবন্ধী কিশোরকে দেয়া প্রতিশ্রুতি রাখলেন উপজেলা চেয়ারম্যান

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, মালিগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের শারীরিক প্রতিবন্ধী কিশোর সবুজের পরিবারকে দেয়া কথা রেখেছেন। প্রতিশ্রুতি দেয়ার কয়েকদিনের মধ্যে প্রতিবন্ধী ওই কিশোরকে উপহার দিয়েছেন হুইলচেয়ার।

(০২ মে২০২০) শনিবার সকালে প্রতিবন্ধী কিশোরের কাছে উপজেলা চেয়ারম্যানের পক্ষে একটি হুইল চেয়ার উপহার হিসেবে দেয়া হয়। হুইল চেয়ারে বসে প্রতিবন্ধী কিশোর সবুজের চোখ ভিজে যায়। আবেগাপ্লুত হয় তার পরিবার।

ছবি: মেজর (অব.) মোহাম্মদ আলীর উপহার দেয়া হুইলচেয়ারে বসে ঘুরছেন প্রতিবন্ধী কিশোরী সবুজ।

 

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ২০২০, মালিগাঁও ইউনিয়নে অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে, তালেরছেও গ্রামের প্রতিবন্ধী কিশোর সবুজের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন মোহাম্মদ আলী। এসময় তিনি কিশোর সবুজের দেখভালের দায়িত্ব নেন এবং তার চলাচলের জন্য একটি হুইল চেয়ার দেয়ার ব্যাপারে পরিবারের কাছে প্রতিশ্রুতি দেন।

প্রতিবন্ধী কিশোর সবুজের বাবা-মা উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনে অনেক নেতা ও জনপ্রতিনিধি দেখছি, উনার মত এমন সাদা মনের মানুষ কখনো দেখি নাই। আল্লাহ মেজর সাহেবকে, মানুষের সেবা করার জন্য নেক হায়াত দান করুক।

উপজেলা চেয়ারম্যান প্রতিনিধির সঙ্গে মুঠোফোনে বলেন, জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে, কিশোর সবুজের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সমাজের সকল মানুষের উচিত সকল প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকেও সমাজে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দেয়া।

হুইলচেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন, মালিগাও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শোয়েব আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম ফারহান প্রমুখ।

Comments (0)
Add Comment