রোজা রেখে,প্রতিকূল আবহাওয়ায় কৃষকের ধান কেটে দিলেন বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগ

||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লা দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া অসহায় কৃষক মহসিন মোল্লার জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

(০২মে,২০২০) শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা রেখে উপজেলার বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনিয়নের নোয়াগাও গ্রামের কৃষক মহসিন মোল্লার ২৫ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

কৃষক মহসিন মোল্লা বলেন, তার জমির ধান পেকে গেছে কিন্তু তিনি শ্রমিকের এবং টাকার অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। পরিচিত মানুষের মাধ্যমে জানতে পেরে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের “হ্যালো‌ ছাত্রলীগ” হট লাইনে ফোন করে , সহযোগিতা চান। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল ভূঁইয়ার নেতৃত্বে বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগ নেতা নবীর বেপারী, মেহেদী হাসান, কৃষ্ণা, মাসুম ভূঁইয়া, রমজান প্রধান,অভি, সাইফুল,হাশেম সহ ছাত্রলীগের সবাই উপস্থিত থেকে, কৃষকের ধান কেটে দিয়ে যান।
কৃষক মহসিন মোল্লা ছাত্রলীগের এই মানবিক কর্মকান্ডের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন ও সাধারন সম্পাদক মোঃ নাছির বলেন, কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের এমপি মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশেই তারা উপজেলার অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন।

তারা আরও বলেন, ছাত্রলীগ গত কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে। তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।

Comments (0)
Add Comment