উপজেলা চেয়ারম্যানের নির্দেশে, যুবলীগ নেতা শাহ আলমের নিজ উদ্যোগে জিংলাতুলী ইউনিয়নে ত্রাণ বিতরণ


||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর নির্দেশনায় ও কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এমপি’র আহবানে
দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও তরুণ সমাজ সেবক মোঃ শাহ আলমের নিজ অর্থায়নে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১০০ অসহায় পরিবারের মাঝে , নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেন।

 

 

জনসাধারণের মাঝে সাবান বিতরণ ও সচেতনতা করা হয়

তিনি বলেন,আমরা রাজনীতি করি মানুষের সেবা করা জন্য,করোনার প্রকোপে সৃষ্ট এই সামাজিক দুর্যোগে যদি আমরা এগিয়ে না আসি,তবে আর কবে আসবো?
তিনি আরো বলেন ,এমপি জেনারেল ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যানের কঠোর নির্দেশনা,ইউনিয়নের একজন স্বল্পআয়ের মানুষ‌ও যেনো না খেয়ে থাকে।সেই লক্ষ্যে আমি আমার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি এবং তিনি সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
ত্রাণ বিতরণ কাজে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment