প্রয়াত নেতা-কর্মীর পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান

 

|| মোঃ শাহিন আহমেদ ||  কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী প্রয়াত ছাত্রলীগ নেতা-কর্মীদের পরিবারের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার আনন্দ ভাগাভাগি করতে তাদের পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। 

শনিবার (১ আগষ্ট) দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের , দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সরকার ও গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মরহুম মো. মামুন মিয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করার লক্ষ্যে তাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।

এছাড়াও যুবলীগ নেতা মো. ফারুকের পরিবারের সদস্যদের জন্য‌ও ঈদ উপহার পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে ঈদ উপহার সামগ্রী পৌছে দেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. শাহিন আহমেদ, নাইমুর রহমান রাব্বি ও সানী হাসান।

সাবেক ছাত্রলীগ নেতা মরহুম মামুন মিয়ার পরিবারের সদস্যরা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের জীবন থেকে ঈদের আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। কিন্তু উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর সহযোগিতায় ঈদের আনন্দ যেনো তারা আবার ফিরে পেয়েছেন। সুমন ভাই আমাদের মত সাধারন মানুষের কথা মনে রেখেছেন,তিনি আমাদের বুঝিয়ে দিলেন আমরা আমাদের পরিবারের সদস্যকে হারাইনি।

অন্যদিকে সন্তানের শোকে পাথর মরহুম সালাউদ্দিনের মা মেজর (অব.) মোহাম্মদ আলী’র প্রতিনিধিদের দেখে কান্নায় ভেঙে পড়েন, নিজের ছেলের স্মৃতিচারণ করে বলেন, আগে ঈদ আসলে আমার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলীর সাথে দেখা করার জন্য ছুটে যেতেন। আজ তার ছেলে নেই, কিন্তু আমার আরেক ছেলে দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান আমার খোঁজ-খবর নিচ্ছেন, দেখতে এসেছে এর চাইতে বড় পাওয়ার আর কি আছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

Comments (0)
Add Comment