।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনায় নিবন্ধিত ৪০ জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে মেঘনা উপজেলা মৎস্য দপ্তরে, মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় আয় বাড়ানো কার্যক্রমের অংশ হিসেবে- আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে জেলেদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম।
সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এ. এস. এম. মোসা।