||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলাস্হ দাউদকান্দি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ৮০৩ টি মসজিদের ইমামদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার, বিতরনের কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া
(৩১ মে,২০২০) মঙ্গলবার, কুমিল্লা-১ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া সুন্দুলপুর ইউনিয়নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাউদকান্দিতে ইমামদের নগদ ৫ হাজার টাকা করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। দাউদকান্দি সকল ইউনিয়ন পরিষদে ,ইউপি চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দের সামনে এই টাকা বিতরণ করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাখা ব্যক্তব্যে এমপি জেনারেল ভূঁইয়া বলেন, বর্তমান এই করোনা পরিস্থিতিতে, দেশের প্রতিটি মানুষই জীবনধারণে হিমশিম খাচ্ছে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার এ বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সকল মসজিদের ইমামদের জন্য নগদ ৫০০০ টাকা করে প্রদান করায়, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় তিনি দাউদকান্দি-মেঘনায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন এবং সকল মানুষকে নিরাপদে ঘরে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য,করোনা ভাইরাস জনিত কারনে মসজিদগুলোতে মুসল্লীদের দান ও অন্যান্য সাহায্য কমে যাওয়ায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মসজিদে পাঁচ হাজার টাকা করে অনুদান মঞ্জুর করেছেন,ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন সারা দেশের ২ লক্ষ ৪৪ হাজার ৪৩ টি মসজিদকে ৫ হাজার করে মোট ১২২ কোটি ২ লক্ষ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।এর প্রেক্ষিতে দাউদকান্দি উপজেলার ৮০৩ টি মসজিদের অনুকূলে ৪০,১৫,০০০ টাকার অনুদান এসেছে।