তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান – পারভেজ হোসেন সরকারের শপথ গ্রহন।

 

।। নিজস্ব প্রতিনিধি।।
তিতাস উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাই চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (৫ নভেম্বর ২০১৯) দুপুর ২ঘটিকার সময় বিভাগীয় কমিশনারের কার্যালয় – (চট্টগ্রাম) আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান।
এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর

অনুষ্ঠানে তিতাস উপজেলা পরিষদের গেজেটভুক্ত নবনির্বাচিত পঞ্চম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন শপথ গ্রহণ করেন।

এই সময় সরকারের কর্মচারী – কর্মকর্তা ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment