দাউদকান্দিতে যুবক অপহরণ, উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের আমিন মিয়ার ছেলে সুমন মিয়া গত ৩ অক্টোবর অপহরণ হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
প্রতিবাদে (২৮ অক্টোবর ২০১৯) সকালে বিটেশ্বর বাজারে গ্রামবাসীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও বিক্ষোভ সভায় বক্তারা তিনদিনের মধ্যে অপহৃত সুমনকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানান। বিটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মো. রকিব উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী, মোসাম্মাৎ জেবুন নেছা, সাধারণ সম্পাদক লায়লা হাসান, অপহৃত সুমনের মা ও স্ত্রী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সুমনের স্বজনরা জানায়, ঘটনা গত ৩ অক্টোবর ২০১৯ ইং অনুমানিক রাত ০৮টার দিকে মো সুমন মিয়া(৩২)কে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের কানরা গ্রামের মোসা ফাতেমা আক্তার (রোজিনা) ফোনের মাধ্যমে ডেকে নেন। এরপর সুমনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, সুমনকে অপহরণ করা হয়েছে।

সুমনের পরিবার আরো জানায়, উক্ত ঘটনা জানাতে সুমনের আত্বীয়রা বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলমকে অবগত করতে গেলে তিনি তাদের গালাগাল করে তাড়িয়ে দেন।

এব্যাপারে স্থানীয়দের সহযোগীতায় সুমনের স্ত্রী স্বপ্না আক্তার (২৬) বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। দাউদকান্দি মডেল থানার মামলা নং-২৫ (১০)১৯ ইং- মামলাটি বর্তমানে সাব-ইন্সপেক্টর গোলাম আজম তদন্ত করছেন।। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর গোলাম আজম জানান, যুবককে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালাছে।

Comments (0)
Add Comment