শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা প্রতিযোগিতা: সেরা বরকোটা স্কুল এন্ড কলেজ

।।নিজস্ব প্রতিনিধি।।

শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় দাউদকান্দি উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে বরকোটা স্কুল এন্ড কলেজ দল। গতকাল মঙ্গলবার  উচ্চ মাধ্যমিক স্তরে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে তারা এই সাফল্য অর্জন করে।

একই প্রতিযোগিতায়, প্রাথমিক স্তরের ১৪৯টি ও মাধ্যমিক স্তরের ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্রাথমিক বিদ্যালয় স্তরে প্রথম হয় বরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করে  দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়।

 

প্রথম স্থান অধিকারকারী দলসমূহ আগামী ২২-২৬ ফেব্রুয়ারি  জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

 

এছাড়াও, এই দলসমূহ আগামী ২৬ মার্চ ২০১৮, উপজেলা প্রশাসন আয়োজিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করবে।