।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী।
শনিবার মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে জাতির জনকের এ জন্মদিন পালনের আয়োজন করে উপজেলা যুবলীগ। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আল-বাকী শামীম। এতে, উপজেলা যুবলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়।
বঙ্গবন্ধুর বহুমাত্রিক সংগ্রামী জীবন নিয়ে সভায় বক্তব্য রাখেন বক্তারা। পরে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।