।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে, চন্দনপুর ইউনিয়নে এ সম্মেলন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন : কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। সম্মেলনের উদ্বোধন করেন নারী উন্নয়ন নেত্রী ও সমাজ সেবিকা মিসেস মাহমুদা ভূঁইয়া।
ছবি : সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন : কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
মেঘনা উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মিসেস হালিমা আক্তারের সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম।
ছবি : সম্মেলনে অংশগ্রহণকারী মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ।
উপজেলা মহিলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী-কর্মী ও বিভিন্ন সংগঠনের নারী উন্নয়নকর্মীরা এই সম্মেলনে অংশ নেন।