চীনের রাজধানী বেইজিংয়ে দুর্ঘটনা এড়িয়ে রাস্তা পারাপারের জন্য প্রচুর জেব্রা ক্রসিং রয়েছে। তবে এসব জেব্রা ক্রসিং প্রায়ই রাস্তার পরিস্থিতির জন্য চোখে পড়ে না। এ সমস্যা দূর করতে এবং বিষয়টিকে আকর্ষণীয় করে তুলতে এগুলো তিন রঙের স্ট্রাইপ দিয়ে রঙিন করে তোলা হয়েছে। ফলে গাড়িচালকরা যেমন পথচারীদের রাস্তা পারাপারকে গুরুত্ব দিচ্ছে তেমন পথচারীরাও এটি ব্যবহারে উৎসাহিত হচ্ছে।