বিএনপিতে কোন পুরুষ নাই, সবাই কাপুরুষ : কাদের সিদ্দিকী

বিএনপিতে কোন পুরুষ নাই মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বিএনপিতে কোনো পুরুষ নাই, সবাই কাপুরুষ। একজনই পুরুষ আছে, তিনি হলেন খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।