ফরিদপুরে বজ্রপাতে মা ছেলেসহ ৫ জন নিহত

গতকাল রবিবার বজ্রপাতে ফরিদপুর জেলায় ৫ জন নিহতের রেশ কাটতে না কাটতেই আজ ফের বজ্রপাতে ৫ জন নিহত হয়েছে। বেলা দেড়টার দিকে ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্রি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বজ্রপাতে মারা যান মা হেলেনা বেগম, ছেলে হেলাল ও একই গ্রামের মিলন নামের তিনজন।

এছাড়া চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুরে মারা যায় কাজল বিশ্বাস নামের এক শ্রমিক। তার বাড়ী কুষ্টিয়ায় বলে জানা গেছে। এদিকে, দুপুরে বজ্রপাতে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুরের খেয়াঘাট এলাকায় ওমর ফারুক নামের এক কৃষি শ্রমিক মারা যায়। তার বাড়ী নাটোর জেলায়।

Comments (0)
Add Comment