নয়াদিল্লিতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ

ভারতের নয়াদিল্লির একটি প্রধান সড়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গতকাল বৃহস্পতিবার নামকরণ করা হয়েছে। সড়কটির নাম আগে ছিল পার্ক স্ট্রিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে চারদিনের সফরের আগ মুহূর্তে নয়াদিল্লির মিউনিসিপ্যাল করপোরেশন গতকাল বিকালে নামকরণের এই আদেশ জারি করে।

ইতোমধ্যে ঐতিহ্যবাহী এই সড়কটিতে শেখ মুজিবুর রহমান সড়ক হিসেবে নামফলক লাগানো হয়েছে। বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নয়াদিল্লির ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রধান এই সড়কটির নামকরণ করা হয়েছে বলে জানানো হয়।

Comments (0)
Add Comment