নিজের প্রাণ দিয়ে শিশুকে বাঁচালেন এক রেলকর্মী

ট্রেন আসার শব্দে যখন সবাই নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে, তখন রাস্তা পার হচ্ছিলেন এক নারীও। তার কোলে ছিলো বাচ্চা শিশু। দ্রুত রাস্তা পার হতে গিয়ে শিশুটি তার মায়ের কোল থেকে পড়ে যায়।

২০০ ফিট দূর থেকে এই দৃশ্য দেখে দৌড়ে যান বাদল। দ্রুত বাচ্চাটিকে রেল লাইন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে আর সরে যেতে পারেননি। কাটা পড়েন ট্রেনের নিচে। প্রাণ হারান নির্মমভাবে।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল নিজে পুরো ঘটনাটির প্রত্যক্ষদর্শী। তিনি জানান, দীর্ঘ দিন ধরে বাদল রেলওয়ের মিস্ত্রী হিসেবে কাজ করছিলেন। তার এমন ঘটনা সবার মনে দারুণভাবে নাড়া দিয়ে গেছে।

হামিদুল জানান, বাদলের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা করা হচ্ছে। রেলের উচ্চপদস্থ লোকজনকে ঘটনাটি জানানো হয়েছে।

সংগৃহীতঃ

Bangladesh RailRailTrain accident
Comments (0)
Add Comment