নায়করাজ রাজ্জাককে কলকাতার টেলি-সিনের আজীবন সম্মাননা প্রদান

বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননা দিয়েছে কলকাতার টেলি-সিনে সোসাইটি।
রোববার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। এদিন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত অঙ্গনে অবদানের জন্য শিল্পী আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ এবং কনাকেও বিশেষ সম্মাননা দেয়া হয়।

দুই বাংলার জনপ্রিয় গায়ক অনুপম রায়ও এই পুরস্কার গ্রহণ করেন। টেলিভিশন ও সিনেমা শিল্পে সফল পদচারণার স্বীকৃতি স্বরূপ কলকাতার টেলি সিনে সোসাইটি ১৫ বছর ধরে এই সম্মাননা দিয়ে আসছে। মোট ৪টি বিভাগের ১৮টি শাখায় এই সম্মাননা দেয়া হয়।

Comments (0)
Add Comment