দাউদকান্দিতে যারিফ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের কাছে বহুল প্রতীক্ষিত যারিফ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৭ এর (দাউদকান্দি উপজেলার) বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ডিসেম্বর ২০১৭) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর‌্যন্ত উপজেলার জুরানপুরে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুবিদ আলী ভূঁইয়া একাডেমী ফাউন্ডেশন পরিচালিত এই বৃত্তির পরীক্ষায় দাউদকান্দি উপজেলা থেকে এবার অংশ নেয় ১১১৪ জন ছাত্র-ছাত্রী।

ছবি : যারিফ আলী স্মৃতি বৃত্তি ২০১৭’র বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলছেন যারিফ আলী দাদা মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, এমপি।

আগামীকাল শনিবার মেঘনা উপজেলায় অনুষ্ঠিত হবে যারিফ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষার দ্বিতীয় পর্ব।

যারিফ আলী স্মৃতি বৃত্তির সমন্বয়কারী ও জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক এটিএম নুরুজ্জামান তোহা জানান, আগামীকালের মেঘনা উপজেলায় এই বৃত্তি পরীক্ষায় অংশ নেবে  ৩৮৫ জন ছাত্র-ছাত্রী।

উল্লেখ্য, দাউদকান্দি উপজেলায় যারিফ আলী স্মৃতি বৃত্তি চালু হয় ২০০৯ সাল থেকে। আর মেঘনা উপজেলায় চালু হয় ২০১৪ সাল থেকে।

২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ৭৭২ জন ছাত্র-ছাত্রীকে যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। ২০১৬ সাল পর্যন্ত বৃত্তির জন্য প্রদান করা অর্থের পরিমাণ প্রায় ২০, ০০,০০০ (বিশ লক্ষ টাকা)।

৩টি ক্যাটাগরিতে দেয়া হয় এই বৃত্তি।

১. ট্যালেন্ট গ্রেডে- ২০০০ টাকা

২. সাধারণ গ্রেডে- ১৫০০ টাকা

৩. ইউনিয়ন কোটায়- ১০০০ টাকা

 

প্রতিবছর বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে শতকরা প্রায় ১০% কে শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। দাউদকান্দি ও মেঘনার কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে যারিফ আলী স্মৃতি বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

যারিফ আলীর  জন্ম ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে। বাবা মেজর (অব.) মোহাম্মদ আলী, বর্তমানে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান। মা- ক্যাডেট রোহানী আমরীন। দাদা মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, এমপি ও দাদি জনাবা মাহমুদা ভূঁইয়া।

২০০৭ সালের ২২ অক্টোবর রাজশাহী সেনানিবাস থেকে বাবা-মায়ের সাথে ঢাকা ফেরার পথে নাটোরের হাটিকুমরুল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান যারিফ আলী। এতে স্তব্দ করে দেয় জেনারেল ভূঁইয়ার গোটা পরিবারকে। নাতির অকাল মৃ্ত্যুতে শোকে মূহ্যমান দাদা-দাদী নির্বাক হয়ে পড়েন। যারিফ আলীর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যারিফের দাদা-দাদী দাউদকান্দি ও মেঘনা উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে ২০০৯ সালে যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রবর্তন করেন। দাউদকান্দি ও মেঘনার কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে যারিফ আলী স্মৃতি বৃত্তি  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।