বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্রগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীম বলেন, আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কোন নেতা-কর্মী অপকর্ম করলে দলের পক্ষে কাউকে ছাড় দেওয়া হবে না। দলের ভাবমর্তি ক্ষুন্ন হয় আমাদের দলের অভিভাবক ও সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো বরর্দাস্ত করবেন না। আবার দলের কোন ত্যাগী নেতা-কর্মীকে অন্যায় ভাবে দলীয় কোন সংসদ সদস্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন তাকেও ছাড়বেন না। কারণ দলের ত্যাগী নেতা-কর্মীরা দলের প্রাণ। দলের ঐক্যের লক্ষ্যে প্রতিটি নেতা-কর্মীকে নিয়ে এক সাথে কাজ করতে হবে। তাহলে আমরা আগামি জাতীয় নির্বাচনে জয়ী হবো। তিনি আজ বুধবার বিকলে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তেব্যে আওয়ামীলীগেরে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, দল ক্ষমতা আছে বলেই অনেকেই বড় কথা বলেন। দলের মধ্যে সকল কোন্দন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন। দলের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ওই কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভপাতি সাংবাদিক শাহজাহান প্রধান অথিতিকে উদ্দেশ্য করে বলেন, দাউদকান্দিতে সম্মেলনের পর আওয়ামীলীগের কমিটি ঘোষনা করেন। আবার এক বছর পর আরেকটি কমিটি ঘোষনা করেন। যারা মনগড়া কমিটি ঘোষনা দেন দলের গঠনতন্ত্র অনুসারে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চান। এমনি ভাবে কয়েকটি উপজেলায় একাধিক কমিটি রয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, সাবেক এমপি এ,বিএম গোলাম মোস্তফা, অধ্যক্ষ হুময়ান মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, যুগ্নসাধারন সম্পাদক বাদল রায়, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন, জেলা শিক্ষা সম্পাদক বাসুদেব ঘোষ ও দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম প্রমুখ।