জাতীয় কবির ৪২তম প্রয়াণ দিবসে কুমিল্লায় নানা কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবসে কুমিল্লায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান এসব কর্মসূচি পালন করছেন।

দিবসটি উপলক্ষে নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রে আজ সকালে শুরু হয় শিশু-কিশোরদের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর সামনে অবস্থিত জাতীয় কবির প্রতিকৃতি ‘চেতনায় নজরুল’-এ শ্রদ্ধা নিবেদন।

শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশু-কিশোরদের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।