আইসিইউতে মেয়র আনিসুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

গত ১৩ আগস্ট ব্রেন স্ট্রোক করলে তাকে সেন্ট্রাল লন্ডনের এক হাসপাতালে ভর্তি করা হয়।

গত দুইদিন ধরে আইসিইউতে আছেন তিনি। গত দুইমাস ধরে মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না।
মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সেরিবেল ভ্যাসকিউলিটিস নামে একটি মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন। যেটি ঢাকার চিকিৎসকরা সনাক্ত করতে পারেননি। গত দুইমাস ধরে তিনি এই রোগে আক্রান্ত। সোমবার তার দেশে ফেরার কথা ছিল।

Comments (0)
Add Comment