সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং ভারপ্রাপ্ত সচিবরা মোবাইল ফোন কেনার জন্য পাবেন ৭৫ হাজার টাকা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮-এর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
২০১৮-এর নীতিমালার আওতায় অ্যান্ড্রোয়েড ফোন কিনতে মন্ত্রী, প্রতি মন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা এই টাকা পাবেন। ২০১৮-এর নীতিমালায় সুপ্রিম কোর্টের বিচারকদের টেলিফোনকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। আগে বিচারকদের ফোন নীতিমালার আওতায় ছিল না।