ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব অনুসন্ধানে এনবিআর

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, তিনি ( ড. কামাল হোসেন) বিরোধী দলের হয়ে নির্বাচন করছেন। এই সময়ে যদি এনবিআর তার ব্যাংক হিসাব খতিয়ে দেখে তাহলে প্রশ্ন উঠতে পারে। তবে আমরা তাতে পিছপা হব না।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।